বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান ‘শেভরন’-এর চেয়ারম্যান ও সিইও মাইক ওয়ার্থের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সংবাদমাধ্যম ‘ফক্স বিজনেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের অবদানকে স্বীকৃতি না দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ট্রাম্প প্রশাসন
অনুমতি ছাড়া যুদ্ধের ভিডিওতে গান ব্যবহার করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চটেছেন পপ সুপারস্টার কেটি পেরি।
মাদক পাচার মামলার বিচারিক প্রক্রিয়া সচল রাখতে ভেনেজুয়েলার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি লড়াইয়ের খরচ মেটানোর পথ প্রশস্ত করল যুক্তরাষ্ট্র। দীর্ঘ টালবাহানার পর ওয়াশিংটন তাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিশেষ পরিবর্তন আনতে সম্মত হয়েছে, যাতে ভেনেজুয়েলার বর্তমান সরকার মাদুরোর আইনজীবীর পাওনা পরিশোধ করতে পারে।
দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা সংক্রান্ত ভিসা প্রকল্প এইচ-১বি ভিসা’র ফি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ২০ অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজা যুদ্ধ বন্ধের জন্য ২১ দফার একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। মার্কিন দাবি মতে, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো সেখানে সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা এবং যুদ্ধবিরতি কার্যকর করা। পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধ যে অবস্থায় আছে সেখানেই থেমে যাবে।
যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রে বিদ্যুৎকেন্দ্র থেকে কার্বন ও ক্ষতিকর বায়ু দূষণ নিয়ন্ত্রণে আগে যে কড়াকড়ি ছিল, তা এখন শিথিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।
বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করার স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়ায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাদের দাবি, কোটি কোটি ডলারের ফেডারেল তহবিল জব্দ করে প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন।
গত ১৯ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর গত প্রায় ৩ মাসে দেশের ১০০’র বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৬ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে তার নেতৃত্বাধীন প্রশাসন।